স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

2026-08-31T17:39:49+06:00
2026-08-31T17:39:49+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ও সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করে সংস্থাটি।

সোমবার ( ৩১ আগস্ট)  রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ আশাবাদের কথা জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

সাক্ষাৎ শেষে তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন ও বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

স্টিভেন রড্রিগেস বলেন, নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে তাদের অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন সফলভাবে আয়োজন করায় কমিশনের প্রতি তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচন দেশের সামনে নতুন ভবিষ্যতের পথ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপির সহযোগিতার বিষয়ে তিনি বলেন, কমিশনের সঙ্গে অংশীদারত্ব নিয়ে তারা গর্বিত। নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন নির্বাচন কমিশন নিজ দায়িত্বেই করেছে। তবে ইউএনডিপিসহ কয়েকটি দাতা সংস্থা প্রয়োজনীয় ক্ষেত্রে কমিশনকে সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, নির্বাচনী সহায়তার ক্ষেত্রে ইউএনডিপি জাতিসংঘের অন্যান্য সংস্থা—ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউনেস্কোর সঙ্গে সমন্বয় করে কাজ করেছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং ভবিষ্যতে জাতিসংঘের সংস্থাগুলো কীভাবে আরও সহযোগিতা করতে পারে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তবে এ সহযোগিতা নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলেও জানান তিনি। কমিশন কখন, কোথায় এবং কী ধরনের সহযোগিতা চাইবে, সেটি তারাই নির্ধারণ করবে।

স্টিভেন রড্রিগেস বলেন, নির্বাচন শুধু নির্বাচন কমিশন বা সরকারের একার দায়িত্ব নয়। একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সুশীল সমাজ, রাজনৈতিক পক্ষ এবং সাধারণ মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এবং তা দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ