গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদেই ১১ দলের লংমার্চ: আসিফ মাহমুদ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক দুরবস্থা ও জনদুর্ভোগের প্রতিবাদে ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয়

2026-08-31T16:33:41+06:00
2026-08-31T16:33:41+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদেই ১১ দলের লংমার্চ: আসিফ মাহমুদ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক দুরবস্থা ও জনদুর্ভোগের প্রতিবাদে ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘লংমার্চের মাধ্যমে আমরা মূলত জনগণের কষ্টের কথা তুলে ধরতে চাই। এটি বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে একটি প্রতিবাদ।’

আসিফ মাহমুদ বলেন, অতিরিক্ত দাম ও ভুতুড়ে বিল পরিশোধের পরও মানুষ পর্যাপ্ত গ্যাস-বিদ্যুৎ পাচ্ছে না। একই সঙ্গে বিভিন্ন খাতে নতুন করে সিন্ডিকেট ও চাঁদাবাজি সক্রিয় হওয়ায় জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে।

প্রবাসী শ্রমবাজারের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, সিন্ডিকেটের কারণে সৌদি আরবের বিমান টিকিটের দাম ৬০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত উঠেছে। মালয়েশিয়ায় যেতে বাংলাদেশি কর্মীদের প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমবাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে এনসিপির এই মুখপাত্র বলেন, জাতীয় স্বার্থ ও কৌশলগত স্বাধীনতা বজায় রেখে সব দেশের সঙ্গে সম্পর্কের দরজা খোলা রাখতে হবে। কোনো একটি পক্ষের সঙ্গে সম্পর্ক গভীর করতে গিয়ে অন্য রাষ্ট্র বা অঞ্চলের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা যাবে না।

এদিকে ছয় দফা দাবিতে ১১ দলীয় জোট আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মাধ্যমে আন্দোলন শুরু করছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ ও সারসংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং প্রশাসনের দলীয়করণ বন্ধ করা।

এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা ও ২৪ অক্টোবর ঢাকা-সিলেট রুটে লংমার্চ করবে জোটটি। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক এই কর্মসূচির সমাপ্তি ঘটানোর কথা রয়েছে।

ডেল্টা টাইমস/আরএফ








  এই ক্যাটেগরির আরো সংবাদ