২৪ ঘণ্টায় হামে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম (ভিজিট : ২)

সংগৃহীত ছবি
দেশে হামের সংক্রমণ পরিস্থিতির তেমন উন্নতি বা অবনতি হয়নি। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগের ২৪ ঘণ্টার মতো আজও হাম পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। টানা দুই দিনে মৃত্যুর সংখ্যা ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা একই থাকায় জনস্বাস্থ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। বিশেষ করে শিশুদের মধ্যে এর সংক্রমণের ঝুঁকি বেশি। জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আলাদা রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের টিকাদান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি হামজনিত জটিলতার আশঙ্কা থাকলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
ডেল্টা টাইমস/ আরএফ