২৪ ঘণ্টায় হামে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫

নিজস্ব প্রতিবেদক:

লাইফস্টাইল

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন

2026-08-12T15:44:18+06:00
2026-08-12T15:46:40+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

২৪ ঘণ্টায় হামে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৪৪ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৩:৪৬ পিএম  (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫ জন।

বুধবার ( ১২ আগস্ট ) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। তবে মৃতদের বয়স, কোন কোন এলাকায় তাদের মৃত্যু হয়েছে এবং আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা কত, এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

হামে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনা জানানো হতে পারে।

ডেল্টা টাইমস/ আরএফ 









  এই ক্যাটেগরির আরো সংবাদ