একদিনে হামে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার

2026-08-09T14:55:09+06:00
2026-08-09T15:00:43+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

একদিনে হামে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:৫৫ পিএম   (ভিজিট : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একদিনের ব্যবধানে মৃত্যু ও আক্রান্তের এই সংখ্যা পরিস্থিতির ভয়াবহতার দিকটি সামনে এনেছে।

আজ রোববার (৯আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বেড়েছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি বলে জানা গেছে।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে জটিলতা তৈরি হলে পরিস্থিতি গুরুতর হতে পারে। তাই উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।’

এদিকে একদিনে নতুন করে ১ হাজার ৬৩ জন আক্রান্ত এবং ৬ জনের মৃত্যুর ঘটনায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।








  এই ক্যাটেগরির আরো সংবাদ