প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম (ভিজিট : ৪)

সংগৃহীত ছবি
তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হলে ফ্রিজের পচনশীল খাবার দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ে। কারণ তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে খাবারে জীবাণুর বংশবৃদ্ধি ঘটে। বিশেষ করে ফ্রিজে রাখা মাছ, মাংস, দুধ ও ডিমের মতো পচনশীল খাবার নিয়ে দুশ্চিন্তা বাড়ে। তবে সামান্য কিছু নিয়ম মেনে চললেই এই দীর্ঘ লোডশেডিংয়ের মাঝেও ফ্রিজের খাবার রাখা সম্ভব নিরাপদ ও ভালো।
হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে কীভাবে ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবেন, তার ৬টি সহজ ও কার্যকরী উপায় নিচে দেওয়া হলো:
১. ফ্রিজের খাবার ফ্রিজারে (ডিপ ফ্রিজে) স্থানান্তর করুন
বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনা থাকলে বিশেষজ্ঞরা সাধারণ ফ্রিজ বা রেফ্রিজারেটরের খাবার ডিপ ফ্রিজে (ফ্রিজার) সরিয়ে রাখার পরামর্শ দেন। দুধ, মাংস বা বেঁচে যাওয়া যে খাবারগুলো আপনি সঙ্গে সঙ্গে খাচ্ছেন না, সেগুলো ডিপ ফ্রিজে রাখলে তা অনেক সময় ধরে নিরাপদ তাপমাত্রায় থাকে।
২. ফ্রিজের দরজা বন্ধ রাখুন
প্রয়োজনীয় খাবার ডিপ ফ্রিজে বা নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখার পর ফ্রিজ ও ডিপ ফ্রিজের দরজা বন্ধ রাখুন। এতে ভেতরে ঠান্ডা ভাব অনেক সময় ধরে স্থায়ী হয়। বিশেষজ্ঞদের মতে, দরজা বন্ধ থাকলে ফ্রিজের ভেতরের খাবার অন্তত ৪ ঘণ্টা পর্যন্ত ঠান্ডা থাকে। আর একটি সম্পূর্ণ পূর্ণ ডিপ ফ্রিজ ৪৮ ঘণ্টা এবং অর্ধেক পূর্ণ ডিপ ফ্রিজ ২৪ ঘণ্টা পর্যন্ত ভেতরের তাপমাত্রা ধরে রাখতে পারে।
৩. আইস প্যাক ব্যবহার করুন
লোডশেডিং চলাকালীন পচনশীল খাবারগুলোকে দীর্ঘ সময় ঠান্ডা রাখতে সাধারণ ফ্রিজের ভেতরে ওইসব খাবারের চারপাশে আইস প্যাক (বরফের ব্যাগ) রেখে দিতে পারেন।
৪. অল্প পরিমাণে কেনাকাটা করুন
যদি ব্যবহার করার মতো ডিপ ফ্রিজ না থাকে, তবে বিপুল পরিমাণে বাজার করে দীর্ঘদিন ফ্রিজে জমিয়ে না রেখে অল্প পরিমাণে তাজা খাবার কিনুন, দ্রুত রান্না করুন এবং খেয়ে নিন।
৫. কুলার ব্যাগ বা বরফ ভর্তি পাত্রে খাবার রাখুন
যদিও দৈনিক লোডশেডিং খুব দীর্ঘসময় চলার কথা নয়, তবুও বিদ্যুৎ ছাড়া মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রিজের কিছু পচনশীল খাবার নষ্ট হতে পারে। এর সবচেয়ে ভালো সমাধান হলো একটি কুলার ব্যাগ বা আইস বক্স নিয়ে তাতে বরফ দিয়ে রাখা এবং জরুরি খাবারগুলো তার ভেতর সংরক্ষণ করা।
এমনকি আপনি আপনার সিংকে বা গামলায় বরফ ভরেও এই কাজ চালাতে পারেন। দুধ, মাংস, মাছ, ডিম বা বেঁচে যাওয়া রান্না করা খাবার বরফ ঘেরা কুলার ব্যাগে রেখে দিন এবং যতটা সম্ভব ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় (৪০ ডিগ্রি ফারেনহাইট) সেগুলো রাখার চেষ্টা করুন।
ডেল্টা টাইমস/ আরএফ