২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ৯৭৯
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৪২ পিএম (ভিজিট : ৬)

সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৯ জন হাম আক্রান্ত হয়েছেন। এ সময়ে হামজনিত জটিলতায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম নিয়ন্ত্রণে আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার পাশাপাশি সংক্রমণপ্রবণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। শিশুদের নিয়মিত টিকাদানের আওতায় আনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন,‘ হাম অত্যন্ত সংক্রামক রোগ। তাই আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে সতর্কতা অবলম্বন জরুরি।’
ডেল্টা টাইমস/ আরএফ