দেশে জন্মহার ২ শতাংশ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

দেশে জন্মহার বেড়েছে ২ শতাংশ। আজ রোববার (৯ আগস্ট) চাঁদপুরে আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেশের

2026-08-09T18:35:33+06:00
2026-08-09T18:39:00+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

দেশে জন্মহার ২ শতাংশ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৩৫ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৬:৩৯ পিএম  (ভিজিট : ৩)
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

দেশে জন্মহার বেড়েছে ২ শতাংশ। আজ রোববার (৯ আগস্ট) চাঁদপুরে আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেশের জন্মহার বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।  

তিনি বলেন, ‘জন্মহার কমিয়ে বাংলাদেশ একসময় বিশ্বে প্রশংসিত হয়েছিল। তবে বর্তমানে দেশে জন্মহার ২ শতাংশ বেড়েছে। দায়িত্ব নেওয়ার পর দেশের কোথাও অতিরিক্ত কনডম পাওয়া যায়নি। জন্মনিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ওষুধ ও সুখী বড়িও পর্যাপ্ত মজুত নেই। ফলে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমে এক ধরনের সংকট তৈরি হয়েছে ।’ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির প্রয়োজনীয় বাফার স্টক নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

চাঁদপুরের স্বাস্থ্যসেবার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, সারা দেশের স্বাস্থ্যসেবার মানের সঙ্গে তুলনা করলে চাঁদপুরে তিনি ভালো পরিস্থিতি দেখেছেন। হাসপাতালের খাবারের মান, টয়লেটের পরিচ্ছন্নতা এবং চিকিৎসক, নার্স ও অ্যাটেনডেন্টদের দায়িত্ব পালনে তিনি সন্তুষ্ট।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাব। তবে আগের সরকারের সময়ে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা এখনই বলা কঠিন ’

এর আগে সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে বিভিন্ন অব্যবস্থাপনা দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্বে অবহেলার অভিযোগে তিনি চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন। পরে মৌখিকভাবে সতর্ক করে ওই নির্দেশ প্রত্যাহার করে নেন তিনি।

পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, সিভিল সার্জন ডা. নুরে আলম দীন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ