বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টায় বন্ধ, বিলবোর্ড ৭টায়

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ

2026-08-12T20:12:27+06:00
2026-08-12T20:22:02+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টায় বন্ধ, বিলবোর্ড ৭টায়
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:১২ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৮:২২ পিএম  (ভিজিট : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন এ সময়সূচি ১২ আগস্ট থেকেই কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, এর আগে গত ১১ জুন বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনতে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। একই সময়সীমা এসব আয়োজনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকানসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগ নির্দেশনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ ও সংস্থাগুলোকে সরকারের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেল্টা টাইমস/ আরএফ 










  এই ক্যাটেগরির আরো সংবাদ