নিঝুম দ্বীপের বালুতে মিলল মূল্যবান খনিজ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান ভারী খনিজ (টিএইচএম)। যার পরিমাণ প্রায়

2026-08-12T18:19:37+06:00
2026-08-12T18:19:37+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

নিঝুম দ্বীপের বালুতে মিলল মূল্যবান খনিজ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান ভারী খনিজ (টিএইচএম)। যার পরিমাণ প্রায় ২৫ শতাংশ বলে এক গবেষণায় উঠে এসেছে।

এক্স-রে ডিফ্র্যাকশন (এক্সআরডি) বিশ্লেষণের ফলাফলে ওই অঞ্চলের বালূর ভারী খনিজের ঘনীভূত অংশে সিলিম্যানাইট, গারনেট (অ্যালম্যান্ডিন), জিরকন, রুটাইল, ইলমেনাইট, জেনোটাইম, মোনাজাইট ও ক্যানাইটসহ বিভিন্ন খনিজ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া অ্যাম্ফিবোল ও পাইরক্সিন গ্রুপের আরো বেশ কিছু খনিজের উপস্থিতিও পাওয়া গেছে।

গবেষণায় বলা হয়েছে, নমুনায় অনেক ধরনের স্বতন্ত্র খনিজ রয়েছে। তবে এসব খনিজের একাধিকটির এক্সআরডি পিক পরস্পরের সঙ্গে মিলে যাওয়ায় শুধু এক্সআরডি পদ্ধতিতে সেগুলো আলাদাভাবে শনাক্ত করা কঠিন।

চৌম্বকীয় অংশের সর্বোচ্চ তীব্রতায় প্রধানত এনস্টাটাইটের উপস্থিতি দেখা গেছে ভোলার এই দ্বীপটির বালুতে। পাশাপাশি বায়োটাইট, পারগাসাইট, মাসকোভাইট, সোডালাইট, ডায়োপসাইড, ম্যাগনেসাইট, পাইরক্সিন, স্পিনেল, ট্রেমোলাইট, অ্যানোরথাইট, ম্যাগনেসিওফেরাইট, টাইটানাইট, ক্যানাইট, পেরিক্লেজ, স্পোডুমিন, হর্নব্লেন্ড, অ্যালম্যান্ডিন ও মোনাজাইটের উপস্থিতিও শনাক্ত হয়েছে।

গবেষণায় এসব খনিজ শনাক্ত করতে জাপানের রিগাকু কম্পানির ‘স্মার্টল্যাব এসই’ এক্স-রে ডিফ্র্যাক্টোমিটার এবং এক্স’পার্ট হাইস্কোর প্লাস সফটওয়্যারের স্বয়ংক্রিয় ম্যাচিং ডেটা ব্যবহার করা হয়েছে।

এদিকে বাংলাদেশের নদ-নদীর বালুতে সেমিকন্ডাক্টর শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল তৈরির সম্ভাবনা যাচাইয়ে প্রথমবারের মতো জরিপ চালানো হয়েছে।

এতে দেখা গেছে দেশের ৮টি প্রধান নদী ব্যবস্থার পাঁচ হাজার ৪৮১ বর্গকিলোমিটার এলাকায় চালানো এ জরিপে সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৬০০টির বেশি নমুনা। এর মধ্যে ৮০০টির বেশি নমুনার পেট্রো-মিনারেলজিক্যাল, রাসায়নিক ও ভৌত বিশ্লেষণ করা হয়েছে।

ডেল্টা টাইমস/ আরএফ 










  এই ক্যাটেগরির আরো সংবাদ