বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে

2026-08-12T16:39:21+06:00
2026-08-12T16:39:21+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ০)
ফাইল ছবি

ফাইল ছবি

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া অন্য পাঁচ কর্মকর্তা হলেন- কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় কর্মকর্তার বিরুদ্ধেই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সুদীপ কুমার চক্রবর্তীও সাময়িক বরখাস্ত হয়ে একই কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

অন্যদিকে, মো. গোলাম রুহানী ও রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক ছিলেন। মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। আর কাজী আশরাফুল আজীম সাময়িক বরখাস্ত অবস্থায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ