পুলিশে রদবদলের ঝড়, একদিনেই বদলি ২৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

বাংলাদেশ পুলিশে এক দিনে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশের ডিআইজি থেকে উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তাসহ বিসিএস

2026-08-12T17:12:25+06:00
2026-08-12T17:29:55+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

পুলিশে রদবদলের ঝড়, একদিনেই বদলি ২৩ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:১২ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৫:২৯ পিএম  (ভিজিট : ১৪)
ছবি: ডেল্টা টাইমস

ছবি: ডেল্টা টাইমস

বাংলাদেশ পুলিশে এক দিনে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশের ডিআইজি থেকে উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তাসহ বিসিএস পুলিশ ক্যাডারের মোট ২৩ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একযোগে চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে ঢাকার শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

এ ছাড়া হাইওয়ে পুলিশ থেকে অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই দপ্তরের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছছের হোসেনকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) বদলি করা হয়েছে। ঢাকার র‍্যাব থেকে অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।

বদলির এ দফায় হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নেও (এপিবিএন) বেশ কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরে এবং গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। খুলনার পুলিশ সুপারের শূন্য পদে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে পদায়ন করা হয়েছে।

হাইওয়ে পুলিশে আরও রদবদল হয়েছে। এই বিভাগের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনে বদলি করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা থেকেও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে। সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে, সুপারনিউমারারি পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে এবং সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসিতে পদায়ন করা হয়েছে। এর বিপরীতে হাইওয়ে পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবিতে বদলি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশেও (ডিএমপি) নতুন চার উপপুলিশ কমিশনার (ডিসি) পদায়ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) থেকে মো. শরফুদ্দীন, এপিবিএনের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) থেকে মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এক দিনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পর্যায়ে এই ব্যাপক রদবদলের মধ্য দিয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ও গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হলো।

ডেল্টা টাইমস/ আরএফ 









  এই ক্যাটেগরির আরো সংবাদ