অলি আহমেদকে মানসিকভাবে অসুস্থ বললেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদকে মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ও

2026-08-12T14:40:57+06:00
2026-08-12T14:48:53+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

অলি আহমেদকে মানসিকভাবে অসুস্থ বললেন ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:৪০ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ২:৪৮ পিএম  (ভিজিট : ৭)
ছবি: ডেল্টা টাইমস

ছবি: ডেল্টা টাইমস

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদকে মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে অলি আহমেদের প্রার্থিতা নিয়ে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাৎকারে অলি আহমেদের রাষ্ট্রপতি প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে ফজলুর রহমান বলেন, ‘ অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মানসিকভাবে অসুস্থ না হতেন, তবে জেনেশুনে এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতেন না, যার জয়ী হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। ’

অলি আহমেদের প্রার্থিতার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তাদের (জোটের) সর্বোচ্চ ভোট হতে পারে ৭৫ বা ৭৬টি, অথচ জয়ের জন্য প্রয়োজন ২২৫টি ভোট। এই বাস্তবতায় এমন সিদ্ধান্তকে বুড়ো বয়সের ভীমরতি ছাড়া অন্য কিছু বলা চলে না।’

অলি আহমেদের রাজনৈতিক অবস্থানেরও কঠোর সমালোচনা করেন ফজলুর রহমান। তিনি বলেন, ‘ কিছু বেঈমান ও পক্ষ পরিবর্তনকারী মানুষ সবসময় থাকে। আমি এখন অলি আহমেদ সাহেবকেও সেই অবস্থানে দেখি। ’

এ সময় অলি আহমেদকে নিয়ে আর বেশি কিছু বলতে চান না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ এর চেয়ে বেশি অপমান করে আমি আর কিছু বলতে চাই না। এখন থেকে তাকে আমি আর মুক্তিযুদ্ধের কেউ বলেও মনে করি না। ’
 
ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ