পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ২ জন নিহত

অনলাইন ডেস্ক:

সারাদেশ

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত

2026-11-29T16:25:55+06:00
2026-11-29T16:31:28+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ২ জন নিহত
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৪:৩১ পিএম  (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  এ ঘটনায় ব্যাপক ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ থাকে। রোববার (২৯ নভেম্বর) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার হাফিজুর সিপাহীর ছেলে ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজামউদ্দিন মৃধা। স্থানীয় সূত্রের দাবি, তাঁরা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী বলেন, ইব্রাহিম সিপাহী নামের এক যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে।  তাঁর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, ‘দুজন নিহত হওয়ার খবর পেয়েছি।  তাঁদের একজন শরীয়তপুরের এবং অন্যজন মাদারীপুরের বাসিন্দা। তাঁরা দুজন আওয়ামী লীগের সমর্থক বলে শুনেছি। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ