রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

রাজশাহীতে মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা

2026-11-28T18:58:16+06:00
2026-11-28T18:58:16+06:00
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ০)

রাজশাহীতে মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) বেলা তিনটা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

জানা যায়, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন।

আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, মাদ্রাসা মাঠে তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারের ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় পুলিশের বিশেষ গোয়েন্দা নজরদারি ছিল। বিভিন্ন সময়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৫ নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে উল্লেখ করে আরএমপির এই কর্মকর্তা বলেন, আরও দলের সদস্যদের আটকে অভিযান চলছে।

এদিকে আজ বিকেল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর উপস্থিত থাকার কথা।

পাশাপাশি রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ