ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা, চিকিৎসক কারাগারে

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়ায় রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি

2026-11-28T19:52:20+06:00
2026-11-28T19:52:20+06:00
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা, চিকিৎসক কারাগারে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়ায় রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। প্রতি শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজস্ব চেম্বার থেকে রাশিদুল হাসানকে গ্রেফতার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

চিকিৎসক রাশিদুল হাসান সাঁথিয়া উপজেলার সরিষা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সাঁথিয়া থানা-পুলিশ রাশিদুল হাসানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর রাতেই পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠায়। পরে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ওসি আরও বলেন, পূর্বে পুলিশের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ