পাঁচবিবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা

জয়পুরহাট প্রতিনিধি:

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক

2026-11-29T14:42:20+06:00
2026-11-29T14:42:20+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচবিবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা
জয়পুরহাট প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:৪২ পিএম   (ভিজিট : ০)

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, পাঁচবিবি, জয়পুরহাটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তরুণ কুমার পাল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন এবং উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।


ডেল্টা টাইমস/মোঃ মাসুম রেজা/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ