হাকিমপুরে পুলিশের অভিযানে মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত সহ ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি ও মাদক সেবনের অপরাধে নারী সহ ৬

2026-09-06T19:58:57+06:00
2026-09-06T19:58:57+06:00
রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

হাকিমপুরে পুলিশের অভিযানে মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত সহ ৬ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ০)

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি ও মাদক সেবনের অপরাধে নারী সহ ৬ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের পরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) থানা পুলিশ রাতভর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেল গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।


গ্রেফতার আসামীরা হলেন, মাদক মামলায় ওয়ারেন্ট ভূক্ত থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার পিয়ার আলীর ছেলে বিপুল হোসেন (২৫), ধরন্দা (জোলাপাড়া) এলাকার রুহুল আমিনের ছেলে নাঈম (২০)। হাকিমপুর থানার জিআর ২১৩/২৪ ও ১১৩/২৬। কুমিল্লা কোতোয়ালি জিআর মামলা ৫৭৪/২৩ ওয়ারেন্ট ভূক্ত আসামি হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর(মিশনপাড়া) এলাকার মাহাবুল শেখ এর স্ত্রী অজুফা প্রকাশ আন্জুয়ারা (৩৯),থানার উত্তর বাসুদেবপুর এলাকার আঃ বারীর ছেলে মামুন হোসেন (৩৮)। হাকিমপুর থানার জিআর ১৭১/১৮। এছাড়া মাদক সেবনের অপরাধে থানার নওদাপাড়া (বড়চড়া) এলাকার ফজলুল রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৬) ও মাহবুব আলমের ছেলে নাঈম ইসলাম (২৪)। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন মহোদয়ের কড়া হুশিয়ারি ও জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তবর্তী হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। সেই সাথে পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিএসবি) তৎপর রয়েছে। 

তিনি আরও জানান, শনিবার রাতভর আমার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃৃত আসামীদের মধ্যে সাজ্জাদ হোসেন ও নাঈম ইসলামকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আসামীরা নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা দুই জনকেই ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 



ডেল্টা টাইমস/সিআর/এনজিটি









  এই ক্যাটেগরির আরো সংবাদ