গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম যোগদান করেছেন।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় কোষাধ্যক্ষ হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান তাকে অভ্যর্থনা জানান।
যোগদানের পর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অধ্যাপক ড. মো. খসরুল আলম সবার সহযোগিতা কামনা করেছেন।
এর আগে ২৭ আগস্ট রাষ্ট্রপতির অনুমোদনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের এই অধ্যাপককে ৪ বছর বা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত নিয়োগ প্রদান করে সরকার।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি