বাধা দিলেও শোনেননি নার্স, মায়ের ইনজেকশন পুশ করা হলো নবজাতককে

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চট্টগ্রামের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর (সেন্টার ফর স্পেশাইলিস্ট কেয়ার অ্যান্ড রিচার্জড) ডায়াগনস্টিক ও হসপিটালে মায়ের ইনজেকশন তার নবজাতক

2026-09-06T19:53:16+06:00
2026-09-06T19:53:16+06:00
রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

বাধা দিলেও শোনেননি নার্স, মায়ের ইনজেকশন পুশ করা হলো নবজাতককে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর (সেন্টার ফর স্পেশাইলিস্ট কেয়ার অ্যান্ড রিচার্জড) ডায়াগনস্টিক ও হসপিটালে মায়ের ইনজেকশন তার নবজাতক শিশুকে দেওয়ার অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, তারা নবজাতককে ইনজেকশনটি পুশ করার আগে বাধা দিলেও শোনেনি নার্স।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটলেও বিষয়টি রবিবার (৬ সেপ্টেম্বর) জানাজানি হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই সঙ্গে অভিযুক্ত নার্স সাফিয়া আকতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সালাহউদ্দিন মাহমুদ আজ সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, শনিবার সকালে ভর্তির পর বিকেলে সন্তান প্রসব করেন এক নারী। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী মাকে দেওয়ার এনটি-ডি ইঞ্জেকশনটি নার্স ভুলে নবজাতককে দেয়, যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। পর্যবেক্ষণের জন্য আজ দুপুরে নবজাতককে এনআইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বিকেলে মেডিক্যাল বোর্ড করা হয়েছে।
চিকিৎসাসেবা চলছে। মা ও তার নবজাতক শিশুটি সুস্থ আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে।

শিশুটির বাবা মো. হাসান সাংবাদিকদের বলেন, আমার স্ত্রী নার্সকে বলেছিল, ওই ইনজেকশনটি আমার (স্ত্রী) জন্য, আমার বাচ্চাকে কেন দিচ্ছেন। কিন্তু নার্স উল্টো তাকে ধমক দিয়ে বলেন, আপনি কি আমার ডিউটি করেন? এরপর মায়ের নিষেধ সত্ত্বেও আমার নবজাতক শিশুকে ইনজেকশনটি দিয়ে দেয়।
শুনেছি ওই নার্স মাত্র দুই মাস আগে এখানে যোগ দিয়েছে। সে অনভিজ্ঞ হলে তাকে কেন এমন দায়িত্ব দেওয়া হল? শুধু নার্সের বিচার করলে হবে না, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষেরও দায় আছে। আমাদের বাচ্চাকে জীবন-মৃত্যুর ঝুঁকিতে ফেলা হয়েছে।

পাঁচলাইশ থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। প্রাথমিকভাবে ভুল করে ইনজেকশন পুশ করার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা স্বীকার করেছেন।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ