হামের উপসর্গ নিয়ে আরও ৩ প্রাণহানি

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে

2026-08-07T16:31:12+06:00
2026-08-07T16:31:12+06:00
শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৩ প্রাণহানি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ৪)

দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৭ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে ৯৬ জন মারা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হামে মারা গেছে তিনজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৩ জনে।

এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০১ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৭ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ১৬ হাজার ৮২২ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে এক লাখ ১২ হাজার ৫২৫ জন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ