খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল (বৃৃহস্পতিবার) দু’দল

2026-08-12T11:24:37+06:00
2026-08-12T11:24:37+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:২৪ এএম   (ভিজিট : ৪)

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল (বৃৃহস্পতিবার) দু’দল ডারউইনে মুখোমুখি হবে। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ড্রপ-ইন পিচে খেলার অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। প্রথমবারের মতো তারা অস্ট্রেলিয়ার এই ভিন্ন ধাচের উইকেটে টেস্ট খেলতে নামবে।

সিরিজ শুরুর আগেরদিন আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচিত হয়েছে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ড্রপ-ইন উইকেটে খেলা প্রসঙ্গে শান্ত বলেন, ‘ড্রপ-ইন উইকেটে খেলার সুযোগ আমাদের হয়নি। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এই চ্যালেঞ্জগুলো মানিয়ে নিতে হবে। আর আমি যেমনটা বলেছি, প্রস্তুতি ভালো হয়েছে। আশা করি আমরা এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব।’

ডারউইনের উইকেটে বোলার-ব্যাটারদের জন্য সুবিধা ও চ্যালেঞ্জ দুই–ই দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘উইকেটে অবশ্যই ঘাস আছে। তবে আমার মনে হয় উইকেটটা ভালো হবে। এখানে বোলিং এবং ব্যাটিং, দুই বিভাগেই সাহায্য থাকবে। বোলাররা হয়তো একটু বেশি সুবিধা পেতে পারে। উইকেট দেখে ভালোই মনে হয়েছে। আমার মনে হয় ব্যাটিং-বোলিং দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে। চেষ্টা করতে হবে দুই বিভাগেই ভালো করার।’

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তবে এখন সেই তিক্ত অভিজ্ঞতার কথা ভাবছেন না শান্ত, ‘ওটা তো প্রস্তুতি ম্যাচ ছিল, এমন হতেই পারে। আমরা আগেভাগেই এসেছিলাম নিজেদের প্রস্তুত করার জন্য। আমার মনে হয় আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। ভালো ক্রিকেট খেলতে পারব বলেই আশাবাদী।’ আগামীকাল ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ