হেডকে থামাতে নিজের প্রক্রিয়াতেই আস্থা তাসকিনের

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ট্রাভিস হেডকে থামানোর চ্যালেঞ্জ বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের সামনে। সর্বশেষ

2026-08-10T18:07:25+06:00
2026-08-10T18:11:40+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

হেডকে থামাতে নিজের প্রক্রিয়াতেই আস্থা তাসকিনের
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৬:১১ পিএম  (ভিজিট : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ট্রাভিস হেডকে থামানোর চ্যালেঞ্জ বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের সামনে। সর্বশেষ অ্যাশেজে তিন সেঞ্চুরিতে ৬২৯ রান করে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন হেড। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিতে টানা দ্বিতীয়বার জিতেছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান ডোনাল্ড মেডেল।

তবে এই নিয়ে মোটেও ভয়ে নেই বাংলাদেশের দুর্দান্ত ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। হেডকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনার চেয়ে নিজের প্রক্রিয়ার ওপরই আস্থা রাখছেন তিনি। এ বিষয়ে তসকিন বলেন, ‘কোনো সন্দেহ নেই, সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তবে এটি এখনো ব্যাট ও বলের খেলা। কয়েক বছর ধরে যেভাবে করে আসছি, আমি আমার প্রক্রিয়া অনুসরণ করব। সহজ হবে না, তবে আমি আমার প্রক্রিয়ায় থাকব।’

শুধু হেড নয়, পুরো অস্ট্রেলিয়া দলের বিপক্ষেই ভালো ক্রিকেট খেলতে চান তাসকিন। তার মতে, নির্দিষ্ট দিনে কন্ডিশন ও পিচের আচরণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ব্যাটারের জন্য পরিকল্পনা থাকলেও মাঠে সেটি কতটা কার্যকর করা যায়, সেটিই মূল বিষয়।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার তাদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পেরে গর্বিত তাসকিন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট ক্রিকেট খেলা আমাদের জন্য গর্বের মুহূর্ত। সিরিজটি সহজ হবে না। তবে আমরা খুব ভালো করতে চাই।’

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় টেস্ট ২১ আগস্ট ম্যাকাইতে।

ডেল্টা টাইমস/ আরএফ 









  এই ক্যাটেগরির আরো সংবাদ