ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, ক্রিকেটের স্বার্থই অগ্রাধিকার: তামিম

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রিকেটের কাঠামোগত উন্নয়ন, বোর্ডের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং ব্যয়

2026-08-09T20:36:27+06:00
2026-08-09T20:36:27+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, ক্রিকেটের স্বার্থই অগ্রাধিকার: তামিম
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রিকেটের কাঠামোগত উন্নয়ন, বোর্ডের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং ব্যয় কমানোর দিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তামিম ইকবাল। বোর্ড পরিচালনায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা ব্যক্তিগত ইগোকে কোনোভাবেই প্রাধান্য দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

ভবিষ্যতে দেশের ক্রিকেটের স্বার্থে প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না, এমন ইঙ্গিতও দিয়েছেন বিসিবি সভাপতি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিসিবির বিভিন্ন বিষয় নিয়ে নিজের পরিকল্পনা ও অবস্থান তুলে ধরেন তিনি।

বিসিবির ব্যয় কমানোর উদ্যোগের প্রসঙ্গে তামিম বোর্ডে অতিরিক্ত জনবলের বিষয়টি তুলে ধরেন। প্রয়োজন হলে দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে কাজ করা কর্মীদেরও ‘গোল্ডেন হ্যান্ডশেক’ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় অনেক বেশি স্টাফ আছে বোর্ডে। এই একটা জায়গায় ভবিষ্যতে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। যারা অনেক বছর ক্রিকেটে সার্ভিস দিয়েছেন, তাদের সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক হতে পারে। আমরা যখনই এ রকম কোনো সিদ্ধান্ত নিতে যাই, খুব নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়।’

কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের চাপ বা দ্বিধায় থাকবেন না জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুরই একটা শেষ আছে। তাই কোনো সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র বিচলিত হবো না।’

খেলোয়াড় হিসেবে মাঠে দলকে নেতৃত্ব দেওয়া এবং বোর্ড সভাপতি হিসেবে দেশের ক্রিকেট পরিচালনার মধ্যে পার্থক্যও তুলে ধরেছেন তামিম। তার মতে, বোর্ড পরিচালনার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক, পছন্দ-অপছন্দ কিংবা ইগোকে কোনোভাবেই সামনে রাখা যাবে না।

তামিম বলেন, ‘খেলোয়াড়ি জীবনে দল নিয়ে চিন্তা করতাম। এখন দেশের ক্রিকেট নিয়ে। ব্যক্তিগত ইগো, পছন্দ, অপছন্দ আনা যাবে না। একজনকে ব্যক্তিগতভাবে পছন্দ না-ও হতে পারে, কিন্তু সে প্রতিষ্ঠানের জন্য ভালো হলে, তাকে মেনে নিয়ে আমাকে এগোতে হবে।’

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ