সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

2026-08-11T12:50:55+06:00
2026-08-11T12:50:55+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ৫)
সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলী।

ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গাঙ্গুলী পরিবার ও সাবেক ভারতীয় অধিনায়কের ব্যক্তিগত সহকারী (পিএ) পুলিশের কাছে অভিযোগ করেছেন। অভিযোগ অনুযায়ী, সোমবার বেঙ্গল ক্রিকেটের সভাপতির কার্যালয়ে সর্বশেষ চিঠিটি খোলা হয়। পুরো চিঠিটি ইংরেজিতে লেখা ছিল। এতে সৌরভ গাঙ্গুলী ও তার পরিবারের সদস্যদের ‘শেষ করে দেওয়া’ বা ‘খতম’ করার হুমকি দেওয়া হয়েছে।

পরিবারের সূত্র জানিয়েছে, গত ছয় মাস ধরে এ ধরনের চিঠি আসছে। শুরুতে অতিউৎসাহী ভক্তদের লেখা মনে করে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি। তবে একই ধরনের চিঠি বারবার আসা এবং সর্বশেষ চিঠির আক্রমণাত্মক ভাষার কারণে পরিবারটি পুলিশের দ্বারস্থ হয়েছে। এরপর ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্য সরকারের নিরাপত্তা বিভাগকেও বিষয়টি জানিয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, সৌরভ গাঙ্গুলী ও তার পরিবারের কাছে পাওয়া কিছু হুমকিমূলক চিঠির বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এতে আরও বলা হয়, গত কয়েক মাস ধরে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত চিঠি পাওয়া যাচ্ছে। শুরুতে আমরা এসব চিঠির প্রতি খুব বেশি মনোযোগ দিইনি। মনে হয়েছিল, কেউ হয়তো গাঙ্গুলীকে অপছন্দ করেন এবং ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করে চিঠি পাঠাচ্ছেন।

অভিযোগে বলা হয়, তবে আজ সৌরভ গাঙ্গুলী ও ডোনা গাঙ্গুলীর নামে দুটি চিঠি পাওয়া গেছে। এতে প্রেরক শুধু গাঙ্গুলীকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যই করেননি, বরং মিসেস ডোনা গাঙ্গুলী এবং তার সঙ্গে কাজ করা ব্যক্তিদের জীবন ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকিও দিয়েছেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, চিঠিগুলোতে থাকা হুমকির ধরন নিয়ে তারা গুরুতরভাবে উদ্বিগ্ন। বিদ্বেষপূর্ণ বা অবমাননাকর বক্তব্য থেকে বিষয়টি এখন জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার সরাসরি হুমকিতে পরিণত হওয়ায় তাৎক্ষণিক পুলিশি হস্তক্ষেপ ও তদন্ত প্রয়োজন।

অভিযোগে হুমকিদাতাকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌরভ গাঙ্গুলী, ডোনা গাঙ্গুলী ও তাদের সঙ্গে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাঙ্গুলীর বাড়িতে কুরিয়ারের মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয়েছিল। পার্সেলে প্রেরকের নাম হিসেবে বেলঘরিয়ার বাসিন্দা অরুণ কুমারের নাম দেওয়া হয়েছিল। চিঠিতে উল্লেখ করা একটি ফোন নম্বরের সূত্র ধরে তদন্তকারীরা অনুসন্ধান চালান। ‘ট্রুকলার’ অনুসন্ধানেও একই নাম পাওয়া যায়। তবে চিঠি আসলেই অরুণ কুমার পাঠিয়েছেন কি না, নাকি সাবেক ভারতীয় অধিনায়ককে লক্ষ্য করে কেউ তার পরিচয় ব্যবহার করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

অভিযোগের জবাবে গাঙ্গুলীর পিএকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে এবং সৌরভ গাঙ্গুলী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার প্রয়োজন আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।  - সূত্র: ইন্ডিয়া টুডে


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ