হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,

2026-08-09T19:58:06+06:00
2026-08-09T19:58:06+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় যেভাবে হেফাজতে ইসলাম বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগরী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব। হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। ফটিকছড়ির বাবুনগরীতে হেফাজত আমিরের দোয়া নিতে এসেছি।’

তিনি বলেন,‘ বিগত নির্বাচনে হেফাজতে ইসলাম ও বিএনপি একসঙ্গে থেকে কাজ করেছে। এর ফলে দেশকে বিপদ থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। তবে দেশের সব সমস্যা এখনো শেষ হয়নি।’ ফ্যাসিবাদের সময় দেশে বিপুল অর্থ লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনের পরও নানা সমস্যা সামনে এসেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এর আগে রোববার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবতরণ করে। পরে সড়কপথে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ