সমুদ্রকে কাজে লাগিয়ে বেকারত্ব ঘোচাতে চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

সমুদ্রের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক

2026-08-09T16:55:43+06:00
2026-08-09T16:55:43+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

সমুদ্রকে কাজে লাগিয়ে বেকারত্ব ঘোচাতে চান প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ০)
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

সমুদ্রের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, চট্টগ্রামের সমুদ্র উপকূলে শত শত শিল্প-কারখানা স্থাপন করা হবে। এসব কারখানায় স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আজ রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের বেশি সময় পেরিয়ে গেছে। আমাদের পরে স্বাধীন হয়েও অনেক দেশ তাদের জনগণের জীবনমান উন্নত করতে পেরেছে, অর্থনীতি স্বাবলম্বী করতে পেরেছে। এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার। আপনাদের ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে।’

সমুদ্রের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি মাতারবাড়ী যাওয়ার সময় মিরসরাই থেকে পুরো সমুদ্র উপকূল হেলিকপ্টার থেকে পরিদর্শন করেছি। এই সমুদ্র আমাদের সম্পদ। এখানে শত শত শিল্প-কারখানা স্থাপন করা হবে। এসব কারখানায় চট্টগ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে।’

প্রধানমন্ত্রী আরও জানান, চীন সরকার চট্টগ্রামের এ অঞ্চলে বিনিয়োগ করবে। এ বিনিয়োগের মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিবারের নারীদের স্বাবলম্বী করা ও কৃষকদের সহায়তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের নারীদের স্বাবলম্বী করতে আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি, কৃষকদের জন্য করেছি কৃষক কার্ড। বাঁশখালীর লবণচাষিরাও শিগগিরই এই প্রক্রিয়ার আওতায় আসবেন।’

এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মাতারবাড়ী থেকে বাঁশখালীতে এসে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকার প্রদত্ত ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। পরে দুপুর ২টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

সমাবেশে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পু বক্তব্য দেন।

বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বাঁশখালী থেকে ফটিকছড়ির উদ্দেশে রওনা হয়। সেখানে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে মতবিনিময় করবেন।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ