ভোটের মাঠে নামছে স্থানীয় সরকার, খসড়া ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে নামছে স্থানীয় সরকার। সে ধারাবাহিকতায় হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ

2026-08-09T14:43:34+06:00
2026-08-09T14:43:34+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

ভোটের মাঠে নামছে স্থানীয় সরকার, খসড়া ভোটার তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:৪৩ পিএম   (ভিজিট : ৬)
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে নামছে স্থানীয় সরকার। সে ধারাবাহিকতায় হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটার অন্তর্ভুক্তির পর দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় ইসি।

আজ রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

খসড়া তালিকা অনুযায়ী, বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

ভোটার তালিকার দাবি, আপত্তি ও সংশোধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য ইতোমধ্যে ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। দেশের ৬৪ জেলা ও বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন করা যাবে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করবেন। সিদ্ধান্তগুলো ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করা হবে। এরপর ৩১ আগস্ট হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। নতুন ভোটার যুক্ত হওয়ায় খসড়া তালিকায় ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। তবে দাবি, আপত্তি ও সংশোধন প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকায় এ সংখ্যা কিছুটা বাড়তে বা কমতে পারে।

এদিকে আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের কথা ভাবছে কমিশন।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ