রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদকদের মতবিনিময়, সহযোগিতার আশ্বাস

ডেল্টা টাইমস ডেস্ক:

গণমাধ্যম

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ নভেম্বর)

2026-11-25T20:25:32+06:00
2026-11-25T20:25:32+06:00
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদকদের মতবিনিময়, সহযোগিতার আশ্বাস
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে অনুষ্ঠিত সভায় দেশের জাতীয় সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশ সম্পাদক সায়েম ফারুকি, ফাইন্যান্সিয়াল পোস্ট-সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতা সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।

এ সময় বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। জবাবে রাষ্ট্রপতি এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ