ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু ৯ নভেম্বর, অংশ নিচ্ছে ৪৮ দল

ডেল্টা টাইমস ডেস্ক:

গণমাধ্যম

সাংবাদিকদের অংশগ্রহণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ল্যাব এইড-ওয়ালটন-মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬ শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর। রাজধানীর পল্টন

2026-11-07T16:58:22+06:00
2026-11-07T16:58:22+06:00
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু ৯ নভেম্বর, অংশ নিচ্ছে ৪৮ দল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ০)

সাংবাদিকদের অংশগ্রহণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ল্যাব এইড-ওয়ালটন-মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬ শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর। রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নেবে বিভিন্ন গণমাধ্যমের ৪৮টি দল।

শনিবার (৭ নভেম্বর) ডিআরইউ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। তিনি জানান, ল্যাব এইড ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবারের মিডিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে।


টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি দলের মধ্যে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন চ্যানেল এবং ৮টি অনলাইন সংবাদমাধ্যমের দল রয়েছে। প্রতিযোগিতার বাইলজ ও খেলার ফিক্সচার অংশগ্রহণকারী দলগুলোর হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

ওমর ফারুক রুবেল জানান, প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোকে ম্যাচ ফি দেওয়া হবে। দলগুলোর জন্য জার্সি ও পানির ব্যবস্থাও থাকবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। এছাড়া ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও তিন হাজার টাকা সম্মানী দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল উপস্থিত ছিলেন। 


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব এইড ক্যান্সার হসপিটালের চিফ বিজনেস অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট বিভাগ) মাসুদ আহমেদ এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স) রবিউল ইসলাম মিলটন।

ডিআরইউর পাশে থাকার জন্য ল্যাব এইড ও ওয়ালটন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।








  এই ক্যাটেগরির আরো সংবাদ