"ক্ষমা চান, নইলে কঠোর কর্মসূচি": আইজিপিকে ডিআরইউর আলটিমেটাম

ডেল্টা টাইমস ডেস্ক:

গণমাধ্যম

সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স

2026-10-26T19:32:44+06:00
2026-10-26T19:32:44+06:00
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

"ক্ষমা চান, নইলে কঠোর কর্মসূচি": আইজিপিকে ডিআরইউর আলটিমেটাম
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ০)

সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, "মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।"

এ বক্তব্যের প্রতিবাদে সোমবারই এক বিবৃতি দেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। তারা বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে এ ধরনের ঢালাও মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য অগ্রহণযোগ্য।

বিবৃতিতে নেতারা আরও বলেন, কোনো পুলিশ সদস্যের কাছে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। ঢালাওভাবে নেতিবাচক মন্তব্য করে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করা এবং গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত করা কাম্য নয়।

ডিআরইউ নেতৃবৃন্দ আইজিপির বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তারা সতর্ক করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ