দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

গণমাধ্যম

জাতীয় দৈনিক ভোরের চেতনা ২৭ বছরের পথচলা পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সোমবার রাজধানী ঢাকায় পত্রিকাটির

2026-11-16T10:27:32+06:00
2026-11-16T10:27:32+06:00
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২৭ এএম   (ভিজিট : ০)

জাতীয় দৈনিক ভোরের চেতনা ২৭ বছরের পথচলা পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সোমবার রাজধানী ঢাকায় পত্রিকাটির বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে দিনব্যাপী পত্রিকাটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ শফিকুল ইসলামসহ সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান কথার সম্পাদক ও প্রকাশক টি এম মোস্তফা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাবের চেয়ারম্যান ফরিদ খান, দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান, বার্তা সম্পাদক পাপিয়া সরকারসহ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।

আলোচনায় বক্তারা দৈনিক ভোরের চেতনার দীর্ঘ পথচলার প্রশংসা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং গণমানুষের প্রত্যাশা পূরণে পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করেন।

প্রতিষ্ঠার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ