জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান নির্বাচিত

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। রোববার (১৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে

2026-11-16T12:07:26+06:00
2026-11-16T12:07:26+06:00
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান নির্বাচিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম   (ভিজিট : ৯)

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। রোববার (১৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে সমাপ্ত আইসিসি বোর্ডের বৈঠকে সংগঠনের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়ে সদস্যরা তার নাম প্রস্তাব করেন এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। এর ফলে তিনি আরও তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।

বর্তমানে আইসিসির প্রধান হিসেবে তার দ্বিতীয় বছর চলছে। ফলে ২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া জয় শাহর প্রথম মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ডিসেম্বরে এবং এরপর শুরু হওয়া দ্বিতীয় মেয়াদ গিয়ে শেষ হবে ২০৩০ সালের ডিসেম্বরে। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, একজন আইসিসি চেয়ারম্যান সর্বোচ্চ তিন বছর মেয়াদের দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।

পুনর্নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত এবং প্রতিটি ডিরেক্টরের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা যেমন একটি বড় সুযোগ, তেমনি এটি অনেক বড় একটি দায়িত্ব। বিশ্বের সর্বত্র ক্রিকেটের স্বার্থ রক্ষায় এবং একে আরও এগিয়ে নিতে আমাদের সব সদস্যের সঙ্গে কাজ চালিয়ে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আমরা আমাদের ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে (এলএ২৮) ক্রিকেটের প্রত্যাবর্তন খেলাটিকে নতুন দর্শকদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার এবং খেলোয়াড় ও ভক্তদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক অসাধারণ সুযোগ করে দিয়েছে।

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ও জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেঙ্গা মুকুলানি এ বিষয়ে বলেন, জয় শাহ তার বলিষ্ঠ নেতৃত্ব এবং ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দেখিয়েছেন। তার এই দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে আমাদের খেলার আসল শক্তি নিহিত রয়েছে সব সদস্যের সম্মিলিত অবদানের মধ্যে এবং আইসিসির সিদ্ধান্তগুলো যেন বিশ্ব ক্রিকেটের স্বার্থেই নেওয়া হয়। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ