এক দক্ষিণ আফ্রিকানের পরামর্শে জোহানেসবার্গে বাংলাদেশের দাপট

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ছাঁটাই হন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগমুহূর্তে। দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজের জন্য

2026-11-16T10:03:37+06:00
2026-11-16T10:03:37+06:00
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

এক দক্ষিণ আফ্রিকানের পরামর্শে জোহানেসবার্গে বাংলাদেশের দাপট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০৩ এএম   (ভিজিট : ০)

বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ছাঁটাই হন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগমুহূর্তে। দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয় ডেল বেনকেনস্টেইনকে। তিনিও একজন দক্ষিণ আফ্রিকান। এই সফরের জন্য নিযুক্ত বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞকে পেয়ে  ভালোই হলো। জোহানেসবার্গে প্রথম টেস্টে ২২ রানে ৩ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়িয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ। এজন্য বেনকেনস্টেইনকে কৃতিত্ব দিলেন তানজিদ হাসান তামিম।

ত্রিশের আগেই টপ অর্ডার ভেঙে পড়ার পর বাংলাদেশ দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রানে। বলতে আপত্তি নেই যে প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে সফরকারীরা। ওই বিপদ কাটিয়ে পরবর্তীতে তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে বাংলাদেশ দল। 

দিন শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, ‘ম্যাচের আগে আমাদের খুব ভালো একটি টিম মিটিং হয়েছে। আমাদের দলে একজন দক্ষিণ আফ্রিকান কোচ (ডেল বেনকেনস্টেইন) রয়েছেন। তিনি আমাদের অনেক সহায়তা করেছেন। এখানকার কন্ডিশন সম্পর্কে তার পরামর্শ আমাদের কাজে লেগেছে। আজকের পারফরম্যান্সেও সেটির ইতিবাচক প্রভাব রয়েছে।’

তামিম জানান এই উইকেট থেকে পেসাররা এখনও সুবিধা পাচ্ছেন। হৃদয়কে নিয়ে ৯৯ রানের প্রতিরোধ গড়া জুটি তৈরি করেন তিনি। ৬৭ রান করা ওপেনার বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম, বোলারের নাম নিয়ে ভাবব না। আমাদের লক্ষ্য থাকবে বল দেখে খেলা। সময়ের সঙ্গে উইকেট আরও ভালো হচ্ছে। ম্যাচের শুরুতে উইকেট যেমন ছিল, মধ্যাহ্নভোজের বিরতির পর সেটি একেবারেই ভিন্ন মনে হয়েছে। তবে ফাস্ট বোলারদের জন্য এখনও সুবিধা রয়েছে। আশা করি, এই সুবিধা আমাদের বোলারদেরও কাজে লাগবে।’

প্রথম সেশনের অভিজ্ঞতা নিয়ে তামিম জানালেন, ‘প্রথম সেশনে উইকেটে কিছুটা টেনিস বলের মতো বাউন্স ছিল। সেটা মাথায় রেখে আমরা বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এরপর হৃদয় ও লিটন দারুণ দুটি ইনিংস খেলেছে।’


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ