দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ প্রথম টেস্টে আগে টসে জিতেছে। নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্ট

2026-11-15T13:41:47+06:00
2026-11-15T13:54:41+06:00
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৪১ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১:৫৪ পিএম  (ভিজিট : ৭)

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ প্রথম টেস্টে আগে টসে জিতেছে। নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। বাংলাদেশের চলমান জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ১২২তম সদস্য তিনি।

সবশেষ ৪ টেস্টে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ দল। বিশেষ করে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল তারা। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ হারের পর এবার আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

আসন্ন এই টেস্ট সিরিজের প্রস্তুতি নিয়ে শান্ত বলছিলেন, 'মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। এটা সত্যি আমাদের গত ২-৩ ম্যাচ ভালো যায়নি। এটা নিয়ে না ভেবে সামনে কীভাবে ভালো করতে পারি এটাই বেশি গুরুত্বপূর্ণ। কোন কোন জায়গায় ভুল করেছি, কোথায় আরও ভালো করতে পারতাম এসব নিয়ে আলোচনা হয়েছে। যদিও এটা ভিন্ন কন্ডিশন। মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। সেরা খেলা খেললে, পরিকল্পনা কাজে লাগালে ভালোভাবেই ম্যাচটি খেলতে পারব।'

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ