এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

এশিয়া কাপ আর্চারিতে আরও একটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে

2026-10-29T15:34:07+06:00
2026-10-29T15:34:07+06:00
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপ আর্চারিতে আরও একটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। বৃহস্পতিবার ইরাকের সোলাইমানিয়াহতে অনুষ্ঠিত হয় ফাইনালটি।


শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে হেরে যায় আলিফ-সাগর-রাফিদের দল। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের তিন সেটেই জয় তুলে নেয় তারা। দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্টে জিতে সোনার পদক নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা।

এর আগে সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাওয়ায় শিরোপার লড়াইয়ে ওঠার পথে বাড়তি সুবিধাও পেয়েছিল দলটি।


এই জয়ের ফলে চলতি এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। এখন পর্যন্ত দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছেন দেশের আর্চাররা।

এর আগে কম্পাউন্ড নারী দলগত বিভাগে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক জেতেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি। এ ছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ।

ব্যক্তিগত ইভেন্টেও সাফল্য পেয়েছেন বাংলাদেশের আর্চাররা। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি ব্রোঞ্জপদক জিতেছেন। সব মিলিয়ে এবারের আসরে ধারাবাহিক সাফল্যে পদক তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ।








  এই ক্যাটেগরির আরো সংবাদ