কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের স্বর্ণজয়

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক

2026-10-28T19:30:48+06:00
2026-10-28T19:30:48+06:00
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের স্বর্ণজয়
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২০ স্কোরে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের হয়ে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি নিজেদের দক্ষতা ও নিখুঁত নিশানার পরিচয় দেন। তিন আর্চারের সম্মিলিত পারফরম্যান্সেই আসে এই সাফল্য।

প্রতিযোগিতার শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করেছেন বাংলাদেশের আর্চাররা। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিপক্ষকে পেছনে ফেলে স্বর্ণপদক নিশ্চিত করেন তারা।

বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির এই অর্জনে এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের সাফল্যের খাতায় যুক্ত হলো আরও একটি স্বর্ণপদক।








  এই ক্যাটেগরির আরো সংবাদ