গ্রিনওয়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফ্যালকনস

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

গ্রিনওয়ে সমাজকল্যাণ সমিতি আয়োজিত গ্রিনওয়ে প্রিমিয়ার লিগ (জিপিএল)-২০২৬-এর ম্যাচে গ্রিনওয়ে রয়্যালসকে হারিয়ে জয় পেয়েছে গ্রিনওয়ে ফ্যালকনস। ১০ ওভারের

2026-10-28T13:18:11+06:00
2026-10-28T13:18:11+06:00
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গ্রিনওয়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফ্যালকনস
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:১৮ পিএম   (ভিজিট : ১০)

গ্রিনওয়ে সমাজকল্যাণ সমিতি আয়োজিত গ্রিনওয়ে প্রিমিয়ার লিগ (জিপিএল)-২০২৬-এর ম্যাচে গ্রিনওয়ে রয়্যালসকে হারিয়ে জয় পেয়েছে গ্রিনওয়ে ফ্যালকনস। ১০ ওভারের ম্যাচে ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফ্যালকনস। দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শাওন। ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি।

গ্রিনওয়ে সমাজকল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পাওয়ার্ড বাই পার্টনার ছিল গ্রিনওয়ে সমাজকল্যাণ সমিতি। স্পন্সর হিসেবে সহযোগিতায় ছিল লেফটেন্যান্ট শহিদ সালাউদ্দিন পরিবার, টেক অ্যান্ড ট্রেন্ড ও কোহিনূর এন্টারপ্রাইজ।

ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গ্রিনওয়ে রয়্যালস। নির্ধারিত ১০ ওভারে তারা প্রতিপক্ষের সামনে ১২৭ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিংয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে গ্রিনওয়ে ফ্যালকনস। তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিনওয়ে সমাজকল্যাণ সমিতির সভাপতি এম নাসির উদ্দিন কচি। তিনি ম্যাচসেরা শাওনের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সানজিদ হোসেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আয়োজন কমিটির প্রধান কাউসার আহমেদ পরশ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এম নাসির উদ্দিন কচি বলেন, “খেলাধুলার মাধ্যমে তোমরা যেভাবে সবাইকে একটি পরিবারের মতো গড়ে তুলেছ, ঠিক সেভাবেই একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত এলাকা গড়ে তুলবে—এই প্রত্যাশা তোমাদের কাছে ব্যক্ত করছি।”

আয়োজন সফল করতে পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেন তাসিন ওয়াজেদ ইয়ামিনসহ আরও অনেকে। আয়োজকেরা মনে করছেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ