ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েচে চার নম্বরে। আর ওয়েস্ট ইন্ডিজ ৮ নম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে

2026-10-28T09:34:41+06:00
2026-10-28T09:34:41+06:00
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৩৪ এএম   (ভিজিট : ১১)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েচে চার নম্বরে। আর ওয়েস্ট ইন্ডিজ ৮ নম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ।

এমন সমীকরণকে সামনে রেখে মিরপুরে প্রথম টেস্টে আজ মুখোমুখি দুই দল। শুরুতেই টস। এই পর্বে জয় পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেই তিনি নিলেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত।

বাংলাদেশের হয়ে এই টেস্টে ফেরার কথা ছিল পেসার তাসকিন আহমেদের। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামকে দিয়ে বোলিং আক্রমণ সাজানো হয়েছে। দলে রয়েছেন দু’জন পেসার। তিন স্পিনার তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ।

লিটন দাসের খেলা নিয়ে সংশয় ছিল। তবে ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দলে ফিরে এসেছেন তিনি। যদিও আগেরদিন আঙ্গুলে ব্যাথা পাওয়ার কারণে এই টেস্টে খেলতে পারছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ শিবিরেও রয়েছে অস্থিরতা। ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়ে বোর্ডের সঙ্গে টানাপোড়েন চলছে দলটির। তবে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র ভালোভাবে শেষ করতে পারলে বোনাসের মাধ্যমে আপাতত এই আর্থিক কাটছাঁট এড়ানোর সুযোগ রয়েছে।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে না তাদের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে। চোট বা অন্যান্য কারণে দলের বাইরে রয়েছেন অভিজ্ঞ ফাস্ট বোলার আলজারি জোসেফ এবং সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা উইকেটকিপার-ব্যাটার শাই হোপ। জোসেফের বিকল্প হিসেবে প্রথমে কিমো পলকে দলে নেওয়া হলেও পরে তিনিও সরে দাঁড়ান। তার জায়গায় সুযোগ পেয়েছেন শামার স্প্রিঙ্গার।

বাংলাদেশ একাদশ : শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জোনাথন ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রস্টোন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জাইডেন সিলস।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ