দিনের শুরুতেই সেঞ্চুরি, এরপরই আউট সাদমান, সঙ্গে তাওহীদ হৃদয়ও
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:১১ এএম (ভিজিট : ১২)

দ্বিতীয় দিন মাত্র ২ বল মোকাবেলা করেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম
মাত্র একটি রানের জন্য এক রাত অপেক্ষায় থাকতে হয়েছে বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলামকে। ২১৯ বল খেলে ৯৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন তিনি। দ্বিতীয় দিন দুই বল মোকাবেলা করেই বাকি রানটি নিয়ে নেন। পূরণ করেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির মাইলফলক।
কিন্তু সেঞ্চুরি করার পর আর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারলেন না। সকাল সকাল উইকেটের সুবিধাকে কাজে লাগালেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্লো অর্থোডক্স জসুয়া বিশপ। তার ঘূর্ণিতে বিভ্র্রান্ত হয়ে এলবিডব্লিউ আউট হয়ে গেলেন সাদমান, মাত্র ১০৫ রান করে। দলীয় রান এ সময় ছিল ২২১।
এরপর মাঠে নামেন প্রথম দিন আগত হয়ে মাঠ ছেড়ে যাওয়া তাওহীদ হৃদয়। কিন্তু তিনি উইকেটে এসে কোনো কিছুই করতে পারলেন না। এমনকি একটি রানও যোগ করতে পারেননি। সেই জসুয়া বিশপের বলেই বোল্ড হয়ে গেলেন তিনি।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৭৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫। ১২ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস। সঙ্গে ৪ রান নিয়ে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।
ডেল্টা টাইমস/সিআর/এমই