হামের সঙ্গে এবার দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন। মারা যাওয়া দশজনের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ।
এর আগে ৬ অক্টোবরও ডেঙ্গুতে দশজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ সাত হাজার ২৫৯ জনের।