ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে।

2026-10-14T18:34:56+06:00
2026-10-14T18:34:56+06:00
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৯)

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯২০ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩২১ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে হয়ে গেল ১ লাখ ০৫ হাজার ৩১৬ জন। 


বুধবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের একজন করে রোগী রয়েছেন।

এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ