প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:২৬ পিএম (ভিজিট : ০)

জধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরাই মোবাইল, ণয়টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ জব্দ করা হয়েছে। এ সময় ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
সোমবার (৫ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- মো. কাউসার হোসেন, তানভীর হাসান, মো. সাগর, মো. শামীম, মো. ইয়াসিন আরাফাত, মো. নূর আল হোসেন, মো. দুলাল, মো. জাহিদ হোসেন, মো. লিটন, মো. রাজিন, ওমর ফারুক ও মো. কাউসার ইসলাম। এছাড়া একজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু।
তিনি জানান, শনিবার (৩ অক্টোবর) সন্ধা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশে বিবিসিএল অফিসের বিপরীত পাশের ফুটপাতে এ বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩১৬টি চোরাই মোবাইল, নয়টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে আসছিল। এসব মোবাইল তারা গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশে ফুটপাতে বেআইনিভাবে ক্রয়-বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।