রাজধানীতে ফিজিওথেরাপি কলেজে আগুন

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিংয়ের একটি কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সোমবার

2026-10-05T13:14:33+06:00
2026-10-05T13:14:33+06:00
সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজে আগুন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:১৪ পিএম   (ভিজিট : ০)

রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিংয়ের একটি কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ অক্টোবর) সকাল দশটার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম বলেন সকাল পৌনে দশটার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডের এসকে টাওয়ারে অবস্থিত ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ