শাহজালালে হট্টগোল ও মারধরের অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.)

2026-10-02T15:11:15+06:00
2026-10-02T15:11:15+06:00
শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শাহজালালে হট্টগোল ও মারধরের অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ১০)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-৩৩৮) থেকে নামা যাত্রীরা লাগেজ পেতে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অশালীন ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ