বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটো চালকরা। কয়েকটি দাবিতে আজ (সোমবার) সকাল সাড়ে

2026-10-05T13:12:57+06:00
2026-10-05T13:12:57+06:00
সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:১২ পিএম   (ভিজিট : ০)

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটো চালকরা। কয়েকটি দাবিতে আজ (সোমবার) সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটো চালক সড়কে অবস্থান নিয়েছেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এদিকে অটো চালকদের অবরোধের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল অনেকটা বন্ধ রয়েছে। রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটো রিকশা কম দেখা যাচ্ছে।

অবরোধে অংশ নেওয়া অটো চালক মিল্লাদা মিয়া বলেন, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

আরেক অটো চালক সুমন বলেন, ট্রাফিক পুলিশ অটো চালকদের হয়রানি করে এবং অটো রিকশা ডাম্পিং করে। অটো রিকশা আটক করলে পাঁচ হাজার টাকা করে মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এসব হয়রানি বন্ধের দাবি জানান তারা।

অটো চালকরা বলেন, যেসব সড়কে অটো রিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে অটো চলতে দিতে হবে। অটো চালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ মানুষ অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অবৈধভাবে অটো রিকশা চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে অটো চালকদের অবরোধের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশা চলাচল কমে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সামনে চালকরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, পুলিশের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটো চালকদের সমাবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ