ইমরানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা চান ব্রায়ান লারা

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

কারাবন্দী ইমরান খানের শারীরিক অবস্থা ও তার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। পাকিস্তানের

2026-09-05T20:23:17+06:00
2026-09-05T20:23:17+06:00
শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ইমরানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা চান ব্রায়ান লারা
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম   (ভিজিট : ৩)

কারাবন্দী ইমরান খানের শারীরিক অবস্থা ও তার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তাকে যথাযথ চিকিৎসাসেবা এবং মানবিক মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন লারা।
 
লারার সঙ্গে ইমরানের মাঠের সম্পর্ক খুব বেশি ছিল না। অল্প কয়েকবার মুখোমুখি হলেও ইমরানের প্রতি তার শ্রদ্ধা তৈরি হয়েছিল বলে জানিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে লারা লিখেছেন, ‘ইমরান খান ও আমি মাঠে মাত্র কয়েকবার মুখোমুখি হয়েছি। কিন্তু তার প্রতি আমার শ্রদ্ধা তৈরি হয়েছিল তাৎক্ষণিকভাবে এবং সেই শ্রদ্ধা আজও অটুট।

ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে লারা লিখেছেন, ‘যে মানুষটি একসময় তার দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, খেলোয়াড় হিসেবে যিনি ছিলেন সর্বোচ্চ পর্যায়ে—আজ তিনি এমন অবস্থায় আছেন, যেখানে তার প্রয়োজনীয় যত্ন দেওয়া হচ্ছে না এবং যে সহানুভূতি ও মর্যাদা তার প্রাপ্য, সেটিও তিনি পাচ্ছেন না। তার সঙ্গে এমনটা কেন করা হচ্ছে, আমি বুঝতে পারছি না।’

ইমরানকে যথাযথ চিকিৎসা দেওয়ার দাবিতে অন্য সাবেক অধিনায়কদের সঙ্গে থাকার কথাও জানিয়েছেন লারা, ‘আমি আমার সাবেক অধিনায়ক ও সতীর্থদের সঙ্গে একমত হয়ে আহ্বান জানাচ্ছি, ইমরানকে যথাযথ ও স্বাধীন চিকিৎসাসেবা দেওয়া হোক এবং প্রাপ্য মর্যাদা তার দেওয়া হোক।’
ইমরানের রাজনৈতিক বা আইনি বিষয় নিয়ে মন্তব্য করছেন না—এ কথাও স্পষ্ট করেছেন লারা।
তার শেষ বার্তা, ‘এটা রাজনীতি নয়। এটা আমাদের খেলার একজন কিংবদন্তির জন্য ন্যূনতম মানবিকতার দাবি।’

ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে পাকিস্তান। পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হন।
২০১৮ সালের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হন ইমরান।
কিন্তু ২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের জাতীয় সংসদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে তার প্রধানমন্ত্রিত্ব চলে যায়।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরানের বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়। ২০২৩ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। 

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ