বিমান প্রদর্শনী চলাকালে গ্রিক এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে তানাগ্রা বিমানবন্দরে বিমান প্রদর্শনী চলাকালে একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবারের (৫ সেপ্টেম্বর)

2026-09-05T19:59:53+06:00
2026-09-05T19:59:53+06:00
শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বিমান প্রদর্শনী চলাকালে গ্রিক এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৫)

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে তানাগ্রা বিমানবন্দরে বিমান প্রদর্শনী চলাকালে একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবারের (৫ সেপ্টেম্বর) এ ঘটনায় ওই বিমানের দুই পাইলটের অবস্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রিক বিমানবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দুই আসনের যুদ্ধবিমানটি প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দর্শকদের কাছ থেকে কয়েক শ মিটার দূরে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ঘটনাস্থলে দুটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিমানবাহিনীর ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
দর্শকদের মধ্যে কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা-ও নিশ্চিত হওয়া যায়নি।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ