কাশ্মীরে বন্দুকযুদ্ধে লস্কর কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গের

2026-09-05T19:20:45+06:00
2026-09-05T19:20:45+06:00
শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কাশ্মীরে বন্দুকযুদ্ধে লস্কর কমান্ডার নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৪)

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গের উঁচু এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শনিবার (৫ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউসমার্গ এলাকায় তল্লাশি অভিযান চালায় স্পেশাল ফোর্সেস ও ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ দল। এ সময় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে ইয়াসির নিহত হন বলে সূত্র জানিয়েছে।

নিরাপত্তা সূত্রের দাবি, ইয়াসির আগে লস্কর-ই-তৈয়বার ‘সুলায়মান মুসা’ গোষ্ঠীর কমান্ডার ছিলেন।
প্রায় এক বছর আগে ওই গোষ্ঠী থেকে আলাদা হয়ে তিনি পৃথকভাবে তৎপরতা চালাচ্ছিলেন। ইউসমার্গ এলাকায় তার গতিবিধির ওপর কিছুদিন ধরে নজর রাখছিল নিরাপত্তা সংস্থাগুলো।

ইয়াসিরের মৃত্যুর পর তার যোগাযোগ ও নেটওয়ার্ক খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলো। একই সঙ্গে অন্য লস্কর সদস্যদের সঙ্গে তার যোগাযোগ এবং জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তার কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ