মাদক সেবনে ছাড় পাবে না পুলিশও

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

এবার থেকে মাদক সেবনে ছাড় পাবে না পুলিশও এমন মন্তব্য করেকোনোপুলিশসদস্যদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পেলে প্রয়োজনে ডোপটেস্টের

2026-08-12T15:52:53+06:00
2026-08-12T15:56:42+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

মাদক সেবনে ছাড় পাবে না পুলিশও
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৩:৫৬ পিএম  (ভিজিট : ১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার থেকে মাদক সেবনে ছাড় পাবে না পুলিশও এমন মন্তব্য করে কোনো পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পেলে প্রয়োজনে ডোপটেস্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন। 

বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, আজিজুল ইসলাম, খায়রুল আরেফিন রানা, আবদুস সাত্তার বক্তব্য রাখেন।

ডিআইজি বলেন, ‘মাদকের বিরুদ্ধ কাজ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের একমাত্র কাজ মাদক নিয়ন্ত্রণ করা। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় কাজ করছে। নড়াইলে চুরি, ছিনতাই এবং মাদকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতিমধ্যে জেলা পুলিশকে নির্দেশনা দিয়েছি।’

অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীরা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং পুনরায় চালু, পুলিশের টহল বৃদ্ধি, মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার দাবি জানান। 

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ